সাধারণ জিজ্ঞাসা (FAQ)
অর্ডার, ডেলিভারি, পেমেন্ট, রিটার্ন ও বিক্রয়োত্তর সেবা সম্পর্কে আপনার সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নের সহজ সমাধান।
কোনো ফলাফল পাওয়া যায়নি
দয়া করে অন্য কোনো শব্দ দিয়ে অনুসন্ধান করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
১ কেন SaveMart BD থেকে অর্ডার করবেন?
✅ সাশ্রয়ী ও ন্যায্য মূল্যে ১০০% অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা।
✅ নকলের ভিড়ে আমরা দিচ্ছি শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট।
✅ আসল-নকলের পার্থক্য জানতে Compare অপশনে ভিডিও দেখে সহজেই যাচাই করতে পারবেন।
✅ পণ্যের আসল ছবি ও ভিডিও দেখার সুযোগ।
২ ডেলিভারি নেওয়ার পর রিটার্ন করা যাবে?
সাধারণত না। পণ্য পছন্দ না হলে ডেলিভারি বয়ের সামনে রেখে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে। ডেলিভারি বয় চলে আসলে রিটার্ন করার কোনো সুযোগ নেই, তখন আমাদেরকে অভিযোগ করলে আমরা এক্সচেঞ্জ করে সঠিক পণ্য পাঠিয়ে দেবো।
৩ রিফান্ড কিভাবে পাবো?
আমাদের কোনো রিফান্ড সিস্টেম নেই । বিশেষ ক্ষেত্রে পণ্য এক্সচেঞ্জ করে দেওয়া হবে, যদি এক্সচেঞ্জ পণ্যতে কোনো সমস্যা থাকে আরো উন্নতমানের পণ্য আমরা দিয়ে দেবো সেক্ষেত্রে অল্প কিছু পরিমাণ টাকা যোগ হতে পারে। এতে আপনাদের কোনো আপত্তি থাকবেনা আশা করছি।
৪ রিটার্ন ও এক্সচেঞ্জের শিপিং চার্জ কে বহন করবে?
যদি আমাদের ভুলে (ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য) রিটার্ন বা এক্সচেঞ্জ করতে হয়, তাহলে শিপিং চার্জ সম্পূর্ণ আমরা বহন করব।
আর যদি কাস্টমারের ব্যক্তিগত কারণে (পছন্দ পরিবর্তন, ভুল অর্ডার ইত্যাদি) রিটার্ন বা এক্সচেঞ্জ করতে হয়, তাহলে শিপিং চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
৫ ভাঙা বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে কী করবো?
ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করুন, সাথে সাথেই রিটার্ন করুন।
অথবা আনবক্সিং ভিডিও রেকর্ড করুন (স্পষ্ট প্রমাণসহ)
৬ পণ্য নিরাপদ থাকবে—কিভাবে নিশ্চিত করবেন?
আমাদের নিরাপত্তা ব্যবস্থা:
১. বাবল র্যাপ প্রোটেকশন
২. শক্ত কার্ডবোর্ড বক্স
৩. CCTV মনিটরিং
৪. প্রতিটি পণ্যের ছবি সংরক্ষণ
৫. পণ্য চেক করে প্যাকেজিং করা হয়
৭ Advance Payment কিভাবে দেবো?
বিকাশ / নগদ / রকেট / ব্যাংক
(নম্বর ফোন কনফার্মেশন কলে জানানো হবে)
৮ কখন Advance Payment দিতে হয়?
নিম্নলিখিত ক্ষেত্রে Advance Payment প্রয়োজন হতে পারে:
• আপনার পূর্বের ডেলিভারি Success Rate কম হলে
• বড় অর্ডার (৳৫,০০০ বা তার বেশি) হলে
৯ পণ্য কত দিনে ডেলিভারি পাবো?
ঢাকার ভিতরে : ১–৩ কার্যদিবস
ঢাকার বাইরে : ২–৫ কার্যদিবস
১০ আমার পছন্দের বা প্রয়োজনীয় যেকোনো প্রোডাক্ট কি পাব?
জ্বি, অবশ্যই পাবেন! 😊
আমাদের স্টকে না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আপনার প্রয়োজনীয় বা পছন্দের যেকোনো অথেন্টিক প্রোডাক্ট SaveMart BD সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবে।
✅ অথেন্টিক ও মানসম্মত পণ্য
✅ সাশ্রয়ী মূল্য
আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেতে Products Request অপশনে গিয়ে পণ্যের ছবি আপলোড করুন। আমরা যত দ্রুত সম্ভব আপনার জন্য প্রোডাক্টটি সংগ্রহের ব্যবস্থা করব।
১১ আফটার সেল সার্ভিস সাপোর্ট পাবো?
হ্যাঁ, অবশ্যই।
আমরা দিচ্ছি ২৪/৭ আফটার সেল সার্ভিস সাপোর্ট। আপনার অ্যাকাউন্টে লগইন করে Help অপশনে গিয়ে সমস্যা বা মতামত বিস্তারিত লিখে জমা দিন। আমাদের প্রতিনিধি দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করবেন।
আরো কিছু জানতে চান?
আমাদের কাস্টমার কেয়ার টিম আপনাকে সহায়তা করতে প্রস্তুত। যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
মধু
ঘি
তেল
মসলা
আচার
বাদাম
খেজুর
মাছ
মাংস
দুধ
মিষ্টি
নিত্যপ্রয়োজনীয় পণ্য
বীজ
মৌসুমি খাবার
নকজ